Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নজরুলজয়ন্তী উপলক্ষে ‘নহে কিছু মহীয়ান’ আয়োজন

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:০৬ পিএম

বগুড়ায় নজরুলজয়ন্তী উপলক্ষে ‘নহে কিছু মহীয়ান’ আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নহে কিছু মহীয়ান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। আলোচনা পর্বে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়, কবি বখতিয়ার শামীম ও রোটারিয়ান মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন কবির নাতনি ও কবিপুত্র কাজী সব্যসাচী–এর কন্যা খিলখিল কাজী।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। আবৃত্তি করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন