সবুজ ও আধুনিক আবাসনের নতুন ঠিকানা ‘ডিপিএল ফারিস্তা’
মো. নুর আলম, রূপগঞ্জ থেকে
প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৩৪ পিএম
রাজধানীর কোলাহল থেকে দূরে, সবুজ ও পরিকল্পিত পরিবেশে গড়ে ওঠা জলসিঁড়ি আবাসনে নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হচ্ছে ড্রিমার প্রোপার্টিজ লিমিটেড (ডিপিএল)-এর নতুন লাক্সারি প্রকল্প ‘ডিপিএল ফারিস্তা’। দক্ষিণ-উত্তর ওপেন ফেয়ারফেস ডিজাইনে নির্মিত এই আধুনিক অ্যাপার্টমেন্ট প্রকল্পটি আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
জলসিঁড়ি আবাসনের ৫ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটিতে গ্রাউন্ড ফ্লোরসহ মোট ৯টি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ২৮৫০ বর্গফুট। দীর্ঘমেয়াদি আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে প্রতিটি ইউনিটে রাখা হয়েছে ৪টি বেডরুম, ৪টি বারান্দা, ৪টি ওয়াশরুম, ২টি লিভিং রুম, ডাইনিং স্পেস এবং একটি সার্ভেন্ট রুম।
‘ডিপিএল ফারিস্তা’র অন্যতম আকর্ষণ এর মনোরম অবস্থান। প্লটটির দক্ষিণ পাশে রয়েছে তিন লেকের মোহনা বা ‘Y শেপ ইনফিনিটি লেক ভিউ’, যা বাসিন্দাদের দেবে প্রকৃতির সান্নিধ্য ও নির্মল পরিবেশ। এছাড়া হাঁটা দূরত্বেই রয়েছে খেলার মাঠ, মসজিদ, আরবান গ্রিন, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক এবং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি)-সহ আধুনিক নাগরিক সুবিধাসমূহ।
নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধাকে গুরুত্ব দিয়ে পুরো প্রকল্পে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম, সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং, ফুল জেনারেটর ব্যাকআপ এবং নিজস্ব ওয়াটার প্ল্যান্ট। এছাড়া বাসিন্দাদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে মেজানাইন ফ্লোরে থাকছে আধুনিক ইউটিলিটি রুম, জিমনেসিয়াম ও লাইব্রেরি। গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে ডাবল হাইট রিসেপশন, প্রশস্ত লবি এবং নান্দনিক ওয়াটার বডির মতো আকর্ষণীয় সুবিধা।
ড্রিমার প্রোপার্টিজ লিমিটেড (ডিপিএল) দীর্ঘদিন ধরে আবাসন খাতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৮টি চলমান প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই জলসিঁড়ি আবাসনে অবস্থিত। সেখানে ডিপিএল-এর রয়েছে ২০টি আবাসিক ও ১টি বাণিজ্যিক প্রকল্প। এর মধ্যে ১৫টি আবাসিক প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে পুরোদমে এগিয়ে চলছে। জলসিঁড়ি আবাসনে কর্মরত ৪৬১টি ডেভেলপার প্রতিষ্ঠানের মধ্যে প্রকল্প সংখ্যার বিচারে ডিপিএল বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে।
শুধু জলসিঁড়ি নয়, ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় ২টি, পিওএইচএস-১ এ ১টি এবং যাত্রাবাড়ীতে ৫টি আবাসিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।
ড্রিমার প্রোপার্টিজ লিমিটেড-এর সিইও ও ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েল বলেন, যান্ত্রিক শহরের ব্যস্ততা ও দূষণ থেকে মুক্তি পেতে যারা সবুজ পরিবেশে আধুনিক ও আভিজাত্যপূর্ণ আবাসন খুঁজছেন, তাদের চাহিদার কথা মাথায় রেখেই ‘ডিপিএল ফারিস্তা’ নির্মাণ করা হচ্ছে। গুণগত মান ও আধুনিকতার ক্ষেত্রে আমরা কোনো আপস করছি না।
আগ্রহী ক্রেতারা প্রকল্পটির বিস্তারিত তথ্য জানতে ০১৯১২১২৭২৭২ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করতে পারবেন।



