Logo
Logo
×

সারাদেশ

শিশু আফরিন হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

শিশু আফরিন হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হাটহাজারীতে চাঞ্চল্যকর শিশু আফরিন (১১) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদের বাজার শুভপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে।

২১মে (বুধবার) বিকাল সাড়ে তিনটায় হাটহাজারী থানার এসআই রূপন নাথের নেতৃত্ব একটি চৌকশ টিম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ আসামি মোঃ ফয়সাল হাটহাজারী উপজেলার আমান বাজারের পূর্বপাশে অবস্থিত আলআমিনের ভাড়াকৃত তুলার গুদামের ভিতরে ভিক্টিম আফরিন আক্তারকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর আসামির বন্ধুও তাকে পুনরায় ধর্ষণ করতে চাইলে আফরিন চিৎকার করতে চাইলে ফয়সাল ও তার বন্ধু মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। পরে ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করে ফেলে এবং বাম চোখ উপড়ে ফেলে। পরবর্তীতে ভিক্টিমের লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে। ভিক্টিমের পরিবার ভিক্টিমকে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে আসামি নিজেও তাদের সাথে ভিক্টিমকে খোঁজাখুজির ভান করে এক পর্যায়ে খাগড়াছড়ির মানিকছড়ির গহিন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। সেখানে প্রায় দেড় মাস অবস্থান করে কিছুদিন আগে কুমিল্লা পালিয়ে যায়। সর্বশেষ গত পরশু নরসিংদী পালিয়ে গেলে গোপন সূত্রের  ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেফতারের লক্ষ্যে মানিকছড়ির গহিন জঙ্গলে ও কুমিল্লাতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিল। সবশেষ দীর্ঘ ৭২ ঘন্টা কুমিল্লা ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান,ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামি ফয়সালকে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিবরণসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন