Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে খামারি নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:০৭ পিএম

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে খামারি নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মানিক চৌধুরী (৫০) নামে এক খামারি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিক চৌধুরীর আগে থেকেই বিরোধ চলছিল। সোমবার কাকরুলের জমির ঘাস মানিকের পালিত ছাগল খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সন্ধ্যায় ঝাঝিড়া বাঙালী বাজারের দিকে যাওয়ার সময় মানিক চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, কাকরুল ও তার ভাতিজা রেজাউল লাঠিসোঁটা দিয়ে মানিককে মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন