Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের সহায়তায় সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিভাগে ভর্তি নিশ্চিত সাগরের

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪০ পিএম

ছাত্রদলের সহায়তায় সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিভাগে ভর্তি নিশ্চিত সাগরের

পারিবারিক আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল মো. সাগর হোসেনের। তবে শেষ পর্যন্ত মানবিক সহায়তায় নতুন পথ খুলে গেছে তার জন্য। 

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে অনার্স প্রথম বর্ষ (২০২৫–২৬) সেশনে ভর্তি পরীক্ষায় বাংলা বিভাগে চান্স পাওয়া সাগর হোসেনের সম্পূর্ণ ভর্তি ব্যয় বহন করা হয়েছে।

জানা যায়, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার অনার্স প্রথম বর্ষ (২০২৫–২৬) সেশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে বাংলা বিভাগে সুযোগ পান মো. সাগর হোসেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তিনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারছিলেন না। 

পরবর্তীতে সহযোগিতার আশায় তিনি সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে একটি পোস্ট করেন। পোস্টটি নজরে আসে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের। পরে তারা দ্রুত উদ্যোগ নিয়ে সাগরের সম্পূর্ণ ভর্তি ব্যয়ের দায়িত্ব গ্রহণ করে তার ভর্তি নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান সাব্বির, মাসুদ রানা, ফজলে রাব্বী এবং ইসহাক আলী।

এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন