Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় জুট মিলের পাশ থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

বগুড়ায় জুট মিলের পাশ থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে একটি জুট মিলসংলগ্ন জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, শাহ আলম তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও হয়েছিল। সকালে স্থানীয় লোকজন জুট মিলের পাশের জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন