Logo
Logo
×

সারাদেশ

‘সরকার মানুষের ওপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না’

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৫ পিএম

‘সরকার মানুষের ওপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না’

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, সরকার যেন-তেন করে চলবে, মানুষের উপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের যে প্রয়োজন সেটি পূরণ না করে ইতোমধ্যে বিএনপির ভাইয়েরা সরকারি কার্যালয়ে গুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। 

শুক্রবার ( ১৫ মে) বিকালে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 মাওলানা আব্দুল জব্বার বলেন, অথচ এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমাদের সরকারি কোনো প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে পরিণত হবে না। বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখানে কাজ হবে। কিন্তু সেটি কি হয়েছে? আজকে আমরা দেখেছি যে, জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবগুলোতে জনগণের প্রতিনিধি না দিয়ে তাদের দলীয় প্রতিনিধিদেরকে দিয়ে ইতোমধ্যে সেগুলোকে তারা দলীয় কার্যালয়ে পরিণত করেছে। 

তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে পিছনে ফেলে তারা দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করছে। এই দেশ ভালো চলুক জামাতে ইসলামী চায়। অল্প সময়ের মধ্যে জনরোষ জনগণের প্রতিরোধ গড়ে উঠে এমন কোনো পরিস্থিতি যেন বাংলাদেশের না হয় সেটা বিএনপি এবং তার সরকারকে ভালোভাবে ভেবে দেখা উচিত বলে আমরা মনে করি।

রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ,উপজেলা উত্তর আমির মো. আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন