রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:২৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপের পাশের ডোবায় নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। এদিকে দেবই পাকা রাস্তার পাশে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পড়ে আছে বলে খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় শনাক্তকরণ ও ঘটনার রহস্য উদঘাটনেরটনের চেষ্টা অব্যাহত রয়েছে।



