Logo
Logo
×

সারাদেশ

ভিক্টোরিয়া কলেজে দুটি বাস দেওয়া হবে : গণপূর্তমন্ত্রী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:০৯ পিএম

ভিক্টোরিয়া কলেজে দুটি বাস দেওয়া হবে : গণপূর্তমন্ত্রী

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর জন্য সরকার থেকে দুইটি বাস দেওয়ার চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে মরহুম আবু তাহের ফাউন্ডেশন থেকে দুইটি বাস দেওয়া হবে এমন ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, আমাদের সরকারের সময় ইনশাআল্লাহ সর্বোচ্চ উন্নয়ন করা হবে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী ভূঞা।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে প্রতিবছরের ন্যায় এবারও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন