Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষ রোপণ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:২৯ পিএম

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষ রোপণ

কুড়িগ্রাম সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান-এর নির্দেশনায় নবগঠিত কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ মে) এই কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাউল হক খান, জেলা ছাত্রদলের সভাপতি আশারাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জীম চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, "ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। একই ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ রক্ষায় কুড়িগ্রামেও বৃক্ষরোপণ মতো কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন