Logo
Logo
×

সারাদেশ

দুর্নীতির অভিযোগে শেরপুরের ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৫০ পিএম

দুর্নীতির অভিযোগে শেরপুরের ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টি পরিদর্শনে যান বগুড়া-০৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এবং শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে তারা আকস্মিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কার্যালয়ে বৈঠক করেন। এসময় বিদ্যালয়ের বিভিন্ন আর্থিক অনিয়ম ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা।

সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, কিছু হিসাব সংক্রান্ত ভাউচার অনুপস্থিত রয়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার কেন্দ্র আনার বিষয়ে কিছু অর্থ ব্যয়ের কাগজপত্র নেই বলে তিনি স্বীকার করেন। এছাড়া সাবেক উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের দায়িত্বকাল শেষে তাদের যৌথ স্বাক্ষরিত ব্যাংক চেকের মাধ্যমে কিছু অর্থ উত্তোলন করা হয়েছিল বলেও জানান তিনি।

এসময় সাংসদ গোলাম মোঃ সিরাজ বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করলে প্রধান শিক্ষক জানান, একটি পজিশন ক্রয় করা হয়েছে এবং অন্যান্য ব্যয়ের বিপরীতে ভাউচার সংরক্ষিত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, “বিদ্যালয়ের সম্পত্তি অধিগ্রহণের অর্থ কেউ আত্মসাৎ করে থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”

এছাড়া যেসব দোকান পজিশনের মালিকগণ, বকেয়া ভাড়া দেন না, তাদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে। সেই বৈঠকে তিনি  ও ইউএনও উপস্থিত থাকবেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের পিছনের জায়গা ঘুরে দেখেন সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন