Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ‘কোবরা গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

বগুড়ায় ‘কোবরা গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

বগুড়া শহরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কথিত ‘কোবরা গ্রুপের’ প্রধান সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যা ও মারামারিসহ অন্তত আটটি মামলা বিচারাধীন রয়েছে। 

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার  

গ্রেপ্তার সুমন দীর্ঘদিন ধরে বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনি ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ‘কোবরা গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রের সদস্যরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করত।

ওসি ইকবাল বাহার বলেন, সুমন অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। তাঁর কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধ হলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তিনি জড়িত বলে তথ্য পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, কোবরা গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত, কেউ চাঁদার টাকা আদায় করত, আবার কেউ এলাকায় ত্রাস সৃষ্টি করত। তাকে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন