Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে স্কুল শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা-ছেলে গ্রেফতার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:২৯ পিএম

রূপগঞ্জে স্কুল শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা-ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজ বার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে মারধরের ঘটনায় মামলার এজাহার ভুক্ত দুই আসামিক মা- ছেলেকে  গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ( ১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল একালা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার ( ১৩ মে)  দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোরগাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত ও অর্জুনের স্ত্রী কনিকা উষা। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, রোজ বার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস সন্ধ্যার পরে তার শিক্ষিকার বাসার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হলে রাস্তায় একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন ও তার পরিবার শিক্ষিকার উপরে অতর্কিত হামলা চালায়। পরে আশেপাশের লোকজন শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এজাহারভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন