গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:১১ পিএম
‘হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’—রবীন্দ্রসংগীতের সুরে শুরু হয় আয়োজন। এরপর একে একে পরিবেশিত হয় ‘আলোকের এই ঝরনা ধারায়’, ‘তোমার খোলা হাওয়া’সহ নানা রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি। গান, কবিতা আর সাংস্কৃতিক আবহে কুড়িগ্রামে উদ্যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরুর আগেই সংস্কৃতিকর্মী, সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো চত্বর।
সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। পাশাপাশি ছিল নৃত্য ও আবৃত্তি। রবীন্দ্রচর্চার মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলার কবি-সাহিত্যিক ও রবীন্দ্রপ্রেমীরা।
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমে আসে।
প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, রবীন্দ্রনাথ চর্চা তরুণ প্রজন্মকে মানবিক ও সংস্কৃতিমনা করে তুলবে। এতে বিপথগামিতাও কমবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল



