Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে ৭ কিমি যানজট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:০৩ পিএম

রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে ৭ কিমি যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বরপা থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এ যানজট। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

 বুধবার (০৬ মে) সকাল ১১টা থেকে মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি দুপুর পর্যন্ত চলতে থাকে। বেলা ৩টার দিকে পরিস্থিতির ব্যাপকতা বেড়ে কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

যাত্রী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মহাসড়ক উন্নীত করণ কাজ ও বৃষ্টির কারণে মহাসড়কের দুপাশে কাদা এবং গর্তে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে যানবাহন ধীর গতিতে চলছে। অন্য দিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের লাইন বিস্তৃত হয়ে পড়ে।

নরসিংদী গামী মেঘালয় পরিবহনের যাত্রী নাদিয়া আক্তার মনি ও নাবিল হোসেন বলেন, ‌সাড়ে সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে ২ ঘণ্টা সময় লেগেছে বরপা আসতে।

লেগুনা যাত্রী আবুল হোসেন বলেন, কাচপুর থেকে বরপা দশ মিনিটের পথ যানজটের কারণে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।

পণ্যবাহী ট্রাক চালক তুহিন হোসেন বলেন, দুপুর ২টায় যানজটের কবলে পড়েছি। দেড় ঘণ্টায় পাঁচ কিলোমিটার পার হতে পারি নাই। কে জানে কখন এই যানজট এলাকা পার হতে পারব।

হাইওয়ে পুলিশের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কের উন্নয়ন কাজ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সড়ক সরু হয়ে যানবাহনের ধীরগতিতে চলতে হচ্ছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন