Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:১৬ পিএম

নরসিংদীতে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে দাম্পত্য কলহের মধ্যে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জনতা জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে অভিমান করে রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের বাবা বাদী হয়ে মৃত্যুর প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন