বগুড়া শজিমেক হাসপাতালে হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু
বগুড়া অফিস
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাস বয়সী আরমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সকালে তার মৃত্যু হয়।
আরমান বগুড়া জেলার ধুনট উপজেলার বাসিন্দা ফরহাদের ছেলে। তাকে গতকাল সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি সন্দেহজনক হাম, হার্ট ফেইলিওর, মেনিনজাইটিস ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সে মারা যায়।
তিনি আরও বলেন, শিশুটির রোগের ধরন ও মৃত্যুর কারণ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন প্রক্রিয়া চলছে।



