Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বোরো ধান সংগ্রহ শুরু, চলবে ৩১ জুলাই

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:২৬ পিএম

বগুড়ায় বোরো ধান সংগ্রহ শুরু, চলবে ৩১ জুলাই

বগুড়া সদর এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের সূচনা করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুল ইসলাম ফরিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন ও কোষাধ্যক্ষ শাহাদত হোসেনসহ খাদ্য ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকার নির্ধারিত দামে ধান প্রতিকেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কৃষক অ্যাপ ও কৃষি বিভাগের তালিকার মাধ্যমে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন