Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে অভিযান চালিয়ে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৪২ পিএম

শেরপুরে অভিযান চালিয়ে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই মো. তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং ও এসআই মো. সিয়াম হোসেন।

অভিযানে আটককৃতরা হলেন— মো. সামিউল ইসলাম (৩২) এবং মো. সামিউল ইসলাম (২৭)। তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি ও একটি প্লাটিনা ১০০ সিসির চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন