Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি-বিপুল, সা: সম্পাদক সোহেল

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫৪ পিএম

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি-বিপুল, সা: সম্পাদক সোহেল

দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহেল রানা।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হুমরান হাসানাত হিরককে। সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত এবং নাজমুল হাসান ইমন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক ইকবাল রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মো. হেলাল হোসেন।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলামকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইফতে খারুল ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল হক বিপুল  বলেন, “কুড়িগ্রাম জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবো। দলীয় আদর্শে বিশ্বাসী তরুণদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ইউনিট গড়ে তোলা হবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, “নতুন কমিটির মাধ্যমে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করতে চাই। শিক্ষা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে ছাত্রদলকে আরও সক্রিয় করা হবে। আমরা সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

নতুন এই কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ইউনাইটেড প্রেসক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক সংসদ, মানবিক কুড়িগ্রামসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২৩ এপ্রিল জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর ছাত্রদলের কমিটি অনুমোদন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন