Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:১৯ পিএম

রূপগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- সুনামগঞ্জের দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ফারিহা (১২) ও একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা (৮)। তাদের পরিবার সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড় খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশু ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন