Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১৯ বছর বন্ধ থাকার পর আলিয়ারহাট হাসপাতালে প্রাণ ফেরানোর উদ্যোগ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

বগুড়ায় ১৯ বছর বন্ধ থাকার পর আলিয়ারহাট হাসপাতালে প্রাণ ফেরানোর উদ্যোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যার হাসপাতালটি দীর্ঘ ১৯ বছর পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি চালু করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে চার কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়। এতে ২০টি শয্যার পাশাপাশি আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছিল।

তৎকালীন সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির উদ্বোধন করেন। তবে পরবর্তী সময়ে এটি চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে হাসপাতালটি অচল অবস্থায় পড়ে আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, লোকবল নিয়োগ না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। ফলে এলাকার মানুষকে চিকিৎসাসেবার জন্য দূরের হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে আলিয়ারহাটসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন