Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১৩ পিএম

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী। 

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের বড়িবাড়ি এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়িবাড়ি জামে মসজিদ হাফেজ মাওলানা ওমর ফারুক, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, সোহেল আরমান, সোহেল রানা, জসীমউদ্দীন, শাহ আলম, আল আমিন, মোশারফ প্রমুখ।  

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে, বড়িবাড়ি, সিংলাবো, আন্দারমানিক, বড়িবাড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়াসহ ৭ গ্রামের নারী, পুরুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,  এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ৭টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।  শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।  

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে  কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে  এলাকাবাসী কোন সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।   

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন