Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের পর একটি মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে— ইন্দাসারা ভিক্ষু (৪৮), তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধর্মীয় অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গাড়িটিতে অন্তত পাঁচজন ভিক্ষু ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন