Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে এক কোটি টাকার সরকারি সম্পত্তি পুনরুদ্ধার

Icon

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

হাটহাজারীতে এক কোটি টাকার সরকারি সম্পত্তি পুনরুদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক কোটির টাকার সম্পত্তি পুনরুদ্ধার করেন উপজেলা প্রশাসন। 

সোমবার (২৭ এপ্রিল) বিকালে রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি পুনরুদ্ধার করে একই সাথে পার্শ্ববর্তী অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন