Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গনশুনানি

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

হাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গনশুনানি

চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জটিল বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান কল্পে গণশুনানির আয়োজন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি নির্দেশনায় সহজ ভূমিসেবা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে এরূপ গণশুনানি প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন,জনগণের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা এবং ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই গণশুনানিতে সেবাপ্রার্থীরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে কিছু ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করা হয় এবং কিছু জটিল বিষয়াদি দ্রুত নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন করা হয়। এ ধরনের গণশুনানি কার্যক্রমের মাধ্যমে জনগণ সরাসরি তাদের সমস্যার কথা উপস্থাপনের সুযোগ পান, যা ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান। সভায় উপস্থিত ভুক্তভোগীরা নিজদের সমস্যার বিষয় উপস্থাপন করেন। এই সময় প্রধান অতিথি ও সভার সভাপতি তাৎক্ষণিকভাবে ভূমি বিষয়ে বেশ কয়েকটি বিরোধ নিষ্পত্তি করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন