Logo
Logo
×

সারাদেশ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাওভাঙ্গা চর এলাকার কাবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) ও একই এলাকার দুখু মিয়ার ছেলে রুকু (৫৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে সিএনজিতে করে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যান। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধূর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করেন। ভুক্তভোগী নারী বিয়েতে রাজি না হলে আসামিরা তাকে বিদ্যুতের তার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। 

এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে ঘটনার কথা বলার পর তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তাদের তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক ও এসএম কামরুল হাসান উল্লাস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন