Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

নরসিংদীতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন ও প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ-সভাপতি হলধর দাস ও কাজী আনোয়ার কামাল, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ারসহ  এবং সাবেক অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন