Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

বগুড়ায় ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শাহজাহানপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম চাইমনক্য চাকমা (২২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া এলাকার বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডি-১ আসনে বসা টিকিটবিহীন যাত্রী চাইমনক্য চাকমার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে অ্যাম্ফিটামিনজাতীয় মাদক ইয়াবার ৩ হাজার ২০০টি ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন