Logo
Logo
×

সারাদেশ

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করল ইরান, না মানলেই গুলি চালাবে আইআরজিসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করল ইরান, না মানলেই গুলি চালাবে আইআরজিসি

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আংশিকভাবে হরমুজ প্রণালি খুলে দিয়েছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে আবারও গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (১৯ এপ্রিল) তেহরান জানায়, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ না তুলবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধই থাকবে। একইসঙ্গে ‘নিরাপদ করিডর ও ফি দিয়ে জাহাজ পারাপারের’ সুযোগও বাতিল করেছে আইআরজিসি।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ না উঠলে নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকবে। আইআরজিসি সতর্ক করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরান দাবি করছে, প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সেটি খোলা হবে না।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন