Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‍্যাব-১৩–এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাবের ভাষ্য, রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন