কৃষকদল কর্মীর মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম
চট্টগৈামের হাটহাজারীতে কামরুল ফয়সাল (৪০) নামে এক কৃষকদল কর্মীর রহস্যময় মৃত্যু হয়েছে। এ ঘটনায় কৃষকদলের অভিযোগ এটি পরিকল্পিত হত্যা।
শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে নুর বক্সের তেলের দোকানের পাশের গলিতে এ ঘটনা ঘটে।নিহত কামরুল ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার বাবুলের পুত্র। সে স্থানীয় ইউনিয়ন কৃষকদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জুয়েল নামের এক ব্যক্তি থেকে টাকা পাবে ফয়সাল,সে হিসেবে ও লোক থাকে টাকাগুলো নেওয়ার জন্য সন্ধ্যায় ফয়সাল নিজের বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মহাসড়ক নয়, গলিতে ড্রাম ট্রাক চাপা দিয়ে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি জানান, ফয়সাল আমাদের দুঃসময়ের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে ড্রাম ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল জানান, গত কয়েক দিন ধরে ফয়সাল কে পূর্ব শত্রতার জেরে জুয়েল নামে এক যুবক ও তার সহযোগিরা হত্যা করতে চাচ্ছেন। তারই জেরে আজ রাত সাড়ে ৭টার দিকে সরকারহাট বাজারে নুর এন্ড সন্স নামে একটি তেলের দোকানের গলিতে ড্রাম ট্রাক চাপা দিয়ে হত্যা করে। আমি এমন হত্যাকান্ডের ঘটনায় হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ফয়সাল হত্যাকান্ডের মূল চক্রটিকে আইনের আওতায় আনতে জোর দাবি করছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্থানীয় কৃষকদল নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দায়ী চালকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন,এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ফয়সালের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য অভিযান চলছে।



