Logo
Logo
×

সারাদেশ

১১ নারী ও শিশুকে অক্ষত উদ্ধার করল সেনাবাহিনী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম

১১ নারী ও শিশুকে অক্ষত উদ্ধার করল সেনাবাহিনী

রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার জুরাছড়ি জোন (২ বীর)-এর আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রাজমনিপাড়া, কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অন্ধকারের মধ্যেও সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়।

উদ্ধারকৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন