Logo
Logo
×

সারাদেশ

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রাম, আনন্দ-উচ্ছ্বাসে বর্ষবরণ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রাম, আনন্দ-উচ্ছ্বাসে বর্ষবরণ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনে রঙে-ঐতিহ্যে বর্ণিল হয়ে উঠেছিল কুড়িগ্রাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে জেলার সর্বস্তরের মানুষ নতুন বছরকে বরণ করে নেয় উৎসবমুখর পরিবেশে।

পহেলা বৈশাখ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শোভাযাত্রাটি রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহরের ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। নতুন বছরের প্রত্যয় হোক—বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন