Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকার গণভোটের রায় উপেক্ষা করছে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বাড়ানো হচ্ছে। তারা বলেন, সংবিধান সংস্কারসহ মৌলিক কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, অতীতে ক্ষমতাসীনরা ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছিল। ভবিষ্যতে যেন আর কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা না পায়, সে জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক গণআন্দোলনের লক্ষ্য ছিল শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং শাসনব্যবস্থার সংস্কার। কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্য থেকে সরে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, সংসদীয় কার্যপ্রণালী বিধির অপপ্রয়োগের মাধ্যমে বিরোধীদলের অধিকার খর্ব করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশন ও সংস্কারমূলক উদ্যোগ বাতিল করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্মাবেসবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ, জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মাদ আবু তাহের, জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা আহ্বায়ক শাহরিয়ার জুহিন, শহর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট শাহিন মিয়া, হেদায়েতুল ইসলাম, আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মমিন, শহর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, গাবতলী থানা আমীর মাওলানা ইউনুস আলী ও কাহালু থানা আমীর মাওলানা শাহিদা খানসহ অন্যরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন