Logo
Logo
×

সারাদেশ

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি: শিক্ষা প্রতিমন্ত্রী

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ শিক্ষার কোন উন্নতি হয়নি। এতো বছর কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারির প্রচলন চালু হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্বাচনী অঙ্গীকার  আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে, শিক্ষার মান উন্নয়নে রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে" তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভাল করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ?  কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকরা এগিয়ে আসতে হবে।  তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উপরে  বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

সেমিনারে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়সহ অনেকে। পরে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন