Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তমা বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন