পূর্বাচলে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্বাচলের আনন্দ হাউজিং সোসাইটি, পূর্বাচল নিউটাউনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অব) ড. হাসান উল হায়দার, সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি (এসপিবিএন) ড. শোয়েব রিয়াজ আলম,সমিতির সহ-সভাপতি মেজর (অব.) আবদুস সালাম সরকার, সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (র্যাব সদর দপ্তর ঢাকা) মোহাম্মদ মোশাররফ হোসেন, সমিতির কোষাধ্যক্ষ ও পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুল ইসলাম খান, সমিতির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত ডিআইজি (অব.) গাজী মোহাম্মদ মোজাম্মেল হকসহ অনেকে।



