Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালপত্র লুট

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালপত্র লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের চেঙ্গাইন এলাকায় সৌদি আরব প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ডাকাতদল মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকা, মালপত্র ও পাসপোর্ট লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী বোরহানউদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

জানা যায়, সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন একটি নোহা মাইক্রোযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার চেঙ্গাইন সোনারগাঁ ফুড প্রোডাক্টের সামনে সংঘবদ্ধ ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বহনকারী গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট নিয়ে যায়।

সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন জানান, তিনি রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে মিরসরাইয়ের উদ্দেশ্য রওনা হন। পথে চেঙ্গাইন এলাকায় কয়েকজন মুখোশধারী ডাকাত দল রামদা নিয়ে তার বহনকারী নোহা মাইক্রোটি গতিরোধ করে। এক পর্যায়ে তার গলায় রামদা ঠেকিয়ে পাসপোর্ট, ল্যাপটপ, নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, স্বর্ণ ও মালপত্র লুট করে নিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ে সড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কোনো এ সড়কে তৎপরতা দেখা যায় না। ফলে ডাকাত দল একের পর এক অপকর্মে করে যাচ্ছে। এ সড়কে যাত্রী ও চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।   

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন, এশিয়ান হাইওয়েতে তাদের কোনো টিম কাজ করে না। তাদের ৮টি টিম বিভিন্ন জায়গায় ভাগ করে দায়িত্ব পালন করেন। তবে এশিয়ান হাইওয়ে সড়কে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিরাপত্তা দিয়ে থাকেন।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন