Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ উপনির্বাচন: সাড়ে চার ঘন্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম

বগুড়া-৬ উপনির্বাচন: সাড়ে চার ঘন্টায় ভোট পড়েছে ১৭  শতাংশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ১৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন। 

তিনি জানান, সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১২টা পর্যন্ত এই আড়াই ঘন্টায় ১৫০টি কেন্দ্রে ১৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।  

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও রয়েছে।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি—এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন