Logo
Logo
×

সারাদেশ

কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় দীর্ঘ ২৭ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং দুজন পলাতক রয়েছেন। মামলার মূল আট আসামির মধ্যে দুজন বিচার চলাকালীন মৃত্যুবরণ করেন।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কলিগ্রামের কৃষক মেছের আলীর সঙ্গে একই গ্রামের সোলেমান মৃধার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী মছিরন বিবি কৌশলে মেছের আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত মেছের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পরদিন নিহত মেছের আলীর ছেলে বাদী হয়ে আটজনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পায়। বিচার প্রক্রিয়া চলাকালে দুজন আসামি মারা যান এবং দুজন আত্মগোপনে চলে যান।

দীর্ঘ ২৭ বছর ধরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত উপস্থিত আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন