Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে স্বামী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১ টার মধ্যে শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহতের শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহতের নাম শিল্পী বেগম(৩২)। তিনি ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। এ ঘটনার পর মিন্টু মিয়া পলাতক রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।  

পুলিশের এই কর্মকর্তা জানান, মিন্টু মিয়া কোন কাজকর্ম করে না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দুপুরে যেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে৷ 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় জড়িত পলাতক মিন্টুকে গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন