Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কের পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কের পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা রির্জাভ পুলিশ সদস্যসহ সোনারগাঁ থানার বিপুল সংখ্যক সদস্য।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে করতে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন