কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফেরদৌস, সদস্য সচিব সোহেল রানা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। ফেরদৌস ফরহাদকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অনুমোদন দেন, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারী ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল মিয়া, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস, নাঈম, ফরিদুল ইসলাম, রিপন খন্দকার, মুক্তার হোসেন, কার্যকরী সদস্য হাফিজুর রহমান শ্যামলসহ আরো অনেকে।
নবনির্বাচিত কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব সোহেল রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের কায়েতপাড়ার সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় দলের সকল ধরনের সিদ্ধান্ত এবং নির্দেশনা মোতাবেক কার্যক্রম চালাবো। দলকে আরো সুসংগঠিত করার জন্য কাজ করব। দলের নিরীহ নির্যাতিত এবং ত্যাগী কর্মীদের নিয়ে এগিয়ে যাবো।
নবনির্বাচিত কায়েতপাড়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ফেরদৌস ফরহাদ বলেন, কৃষকদল সব সময় কৃষক এবং মেহনতি মানুষের পাশে থাকবে। এজন্য সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।



