Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে অবৈধ ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন ও এক রেস্টুরেন্টকে জরিমানা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

সোনারগাঁয়ে অবৈধ ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন ও এক রেস্টুরেন্টকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় এসব অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা ও কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এছাড়াও সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে আগুন নিভিয়ে সহযোগিতা করেন। এসময় পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা ও তার চাচা দুলাল মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি ও সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি ও দৌলেরবাগ এলাকার একটি চুনার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এ চক্রটি প্রতিদিন ৫৬ হাজার ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে। 

এর আগেও এসব কারখানায় গুলোতে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। কিন্তু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরদিনই সংযোগ নিয়ে পুনরায় এ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা করে থাকেন। খবর পেয়ে এসব কারখানায় অভিযান চালিয়ে ভাট্টিগুলো গুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছেন। গ্যাস সংযোগ অভিযানকালে অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকার কারণে তাদের জেল জরিমানা করা সম্ভব হচ্ছে না। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানকালে সাড়ে ১১শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন