Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবি নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

বগুড়ার শিবগঞ্জে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবি নিহত

বগুড়ার শিবগঞ্জ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবির মৃত্যু হয়েছে। রোববার (০৫ এপ্রিল)  সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মোমেনা বেগম (৬৮)। তিনি ওই এলাকার বাবুর স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবারের সঙ্গে ননদ জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন মোমেনা বেগম। প্রতিপক্ষ বেলাল হোসেন ও তার স্ত্রী জোলেখার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই মোমেনা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন