Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে তিনদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

শেরপুরে তিনদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের ধারাবাহিকতায় শেরপুরে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। #বিশ্বসাহিত্য_কেন্দ্র-এর আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ৫ থেকে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুলের খেলার মাঠে এ মেলা ও উৎসব চলবে।

আয়োজক সূত্রে জানা যায়, বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বইয়ে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ থাকছে। ফলে পাঠকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু বই বিক্রিই নয়, এ আয়োজন ঘিরে থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

সকলকে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, “আসুন, বই পড়ি, বই কিনি এবং নিজেদের চিত্তকে আলোকিত করি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন