পথচারিকে মোটর সাইকেলের ধাক্কা, আরোহি ও পথচারি উভয় নিহত
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
কক্সবাজারে দ্রুতগামি মোটর সাইকেল এক পথচারিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি উল্টে আরোহি ও পথচারি উভয় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপরে কক্সবাজার শহরের সাব মেরিন স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন।
প্রাথমিক অবস্থায় নিহত ২ জনের পরিচয় নিশ্চিত হরতে পারেননি তিনি।
ওসি জানিয়েছেন, নিহত ২ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, একটি মোটর সাইকেলের গ্যারেজের কর্মী মোটর সাইকেল মেরামেতে কাজ করে সড়কে চালিয়ে দেখছিল। এতে ঘটনাস্থলে এক পথচারিকে ধাক্কা দেয়। এতে উল্টে গিয়ে আরোহি এবং পথচারি উভয় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে ওখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।



