Logo
Logo
×

সারাদেশ

জেলা পরিষদের প্রশাসক হিসেবে কায়কোবাদের নিয়োগ, শুভেচ্ছায় সিক্ত

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

জেলা পরিষদের প্রশাসক হিসেবে কায়কোবাদের নিয়োগ, শুভেচ্ছায় সিক্ত

কুড়িগ্রামে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে। এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সাইয়ে আহমেদ বাবু এই শুভেচ্ছা জানান।

এ সময় নবনিযুক্ত প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করা হয়। শুভেচ্ছা প্রদানকারীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা পরিষদ উন্নয়ন কার্যক্রমে নতুন গতি পাবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

শুভেচ্ছা গ্রহণকালে সোহেল হোসনাইন কায়কোবাদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতা নিয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করতে চান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন