Logo
Logo
×

সারাদেশ

মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিনিময়ে তাকে দেওয়া ‘৫০ কোটি টাকার ঘুষের অফার’ প্রদানকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিতে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (০১ এপ্রিল) জেলা জজকোর্টের বিএনপিপন্থি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে নোটিশ পাঠান হৃদয় হাসান নামের এক ব্যক্তি। নোটিশে আমির হামজাকে আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়েছেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য মাত্র ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন এবং বলেছিলেন, পুরো কুষ্টিয়া লিখে দিলেও তাকে তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয়, স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।

নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ও শরীয়াহ আইন অনুযায়ী ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী। সংসদ সদস্য আমির হামজা নিজে ভালো মানুষ সাজার জন্য ঘুষ গ্রহণ না করার কথা প্রচার করলেও, যারা এ বিশাল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল তাদের নাম প্রকাশ করেননি। অপরাধীদের নাম গোপন রাখা বা তাদের আইনের হাতে তুলে না দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল।

আইনজীবী আব্দুল মজিদ জানান, বর্তমান সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছে, তখন একজন দায়িত্বশীল সংসদ সদস্য হিসেবে ঘুষ প্রস্তাবকারীদের আড়াল করা কাম্য নয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া অঙ্গীকার রক্ষায় আগামী সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন